ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

সিনেমায় অভিনয় করবেন মৌ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯১২ বার পঠিত

দীর্ঘ ৩৪ বছর ধরে মডেলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে প্রথমবার বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য রেকর্ড পরিমাণ এক লাখ টাকা পারিশ্রমিকে চুক্তি করেন তিনি।

সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। কিভাবে এতগুলো বছর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সে গল্পই এবার তুলে ধরেছেন ‘রাঙা সকাল’ নামে একটি টিভি অনুষ্ঠানে।

মৌ অভিনয়ের সঙ্গেও সম্পৃক্ত। যদিও তার দাবি, তাকে জোর করেই অভিনয় করানো হয়েছিল ১৯৯৫ সালে প্রচারিত প্রথম নাটকে। পাশাপাশি নৃত্যশিল্পীও তিনি। বাবা সঙ্গীতশিল্পী হওয়ার সুবাদে ছোটবেলায় গানের চর্চাও করতেন মৌ। সিনেমায়ও প্রস্তাব পেয়েছিলেন। তবে অভিনয় করেননি।

তিনি বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন সিনেমায় কাজ করব।’

মূলত এসব বিষয়ই তিনি অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্বে বলেছেন। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে। এটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিনেমায় অভিনয় করবেন মৌ

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩