ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

লাখো রোহিঙ্গাদের সাথে গণইফতার, অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১২৩০ বার পঠিত

কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতারে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে, শুক্রবার ( ১৪-মার্চ) এই বিশাল ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ।

সফরসূচি হিসেবে মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গুতেরেস উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা -ইউএনএইচসিআর, খাদ্য সংস্থা ডব্লিউএফপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা – আইওএম এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিরা তাকে শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন।

এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।

বিকেলে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রায় এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবে এবং সফরকে ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জসিম উদ্দিন বলেন, “সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাখো রোহিঙ্গাদের সাথে গণইফতার, অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫