ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে ‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ

বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিলো জনতা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৮০৬ বার পঠিত

ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা।

এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলীর নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। এদিন থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেয়া হয়।

সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম এবং কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।

এই ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিলো জনতা

আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫