ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে ‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ

লরা লুমার দাবি করেছেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন বাইডেন

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৪১২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’ এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এর আগে জানানো হয় যে, বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। এরপর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন, জুলাই মাসেই আমি বলেছিলাম বাইডেন টার্মিনাল (মরণব্যাধি) রোগে আক্রান্ত। এখন সেটা প্রমাণিত হচ্ছে। তিনি আরও লিখেছেন, আমি মেডিকেল ইমারজেন্সির বিষয়ে সঠিক ছিলাম এবং যখন তিনি মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখে।

উল্লেখ্য, লুমার তার জুলাই ২০২৪ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, বাইডেন মারা যাচ্ছেন। তিনি আরও লিখেছেন, বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। তার ভাই ফ্র্যাঙ্ক বাইডেন নিজেই একসময় মুখ ফসকে তা বলে ফেলেছিলেন। পরবর্তী দুই মাসেই বাইডেন মারা যেতে পারেন।

লুমার হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘চিকিৎসা সংক্রান্ত রেকর্ড জালিয়াতির’ অভিযোগ তুলে আসছেন বলেও জানান। তার দাবি, গত বছর হোয়াইট হাউসের চিকিৎসকদের সাথে বাইডেনের একাধিক মধ্যরাতের বৈঠকের প্রমাণ লিপিবদ্ধ রয়েছে। তিনি লিখেছেন, লগ চেক করুন, নিজেরাই দেখবেন। তিনি ২০২২ সালের একটি ভিডিওও শেয়ার করেন। সেখানে বাইডেন বলেছিলেন, আমার ক্যানসার আছে। তবে তখন হোয়াইট হাউস পরিষ্কার করেছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের ত্বকের ক্যানসারের কথা বলছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছে। লুমারের আরও দাবি, পুরো প্রেসিডেন্সির মেয়াদকালে বাইডেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে প্রশাসন তা গোপন রেখেছে। এটা হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বড় কেলেঙ্কারি।

তিনি আরও বলেন, সবাই বলছে তারা চায় বাইডেন সেরে উঠুক। বাস্তবতা হচ্ছে তিনি আর সুস্থ হবেন না। আমাদের এখন বাস্তবতাকে মেনে নিয়ে তদন্ত শুরু করা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লরা লুমার দাবি করেছেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন বাইডেন

আপডেট সময় : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫