ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে ‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ

মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলছে ইরান

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১১৬৭ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠানো হচ্ছে-এমন অভিযোগে নাগরিকদেরকে এই মেসেজিং অ্যাপটি মুছে ফেলার আহ্বান জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১৭ জুন) এক ঘোষণায় দেশটির নাগরিকদের প্রতি এ আহ্বান জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন।

কর্তৃপক্ষের দাবি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলের কাছে পাঠানো হচ্ছে-যদিও এ অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, ‌‘এই ধরনের ভিত্তিহীন অভিযোগের কারণে আমাদের সেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হতে পারে, অথচ এই মুহূর্তে মানুষ আমাদের প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি প্রয়োজন করছে।’

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তাদের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয়, যার ফলে বার্তা কেবল পাঠক ও প্রাপকই পড়তে পারেন। কেউ মাঝপথে বার্তা আটকালেও তা ডিকোড করা সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান অনুসরণ করি না, কে কাকে বার্তা পাঠাচ্ছেন তার কোনো লগ রাখি না এবং ব্যক্তিগত বার্তার ওপর নজরদারি করি না। আমরা কোনো সরকারকে গণহারে তথ্য সরবরাহ করি না।’

কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রেগরি ফ্যালকো বলেন, এটি প্রমাণিত হয়েছে যে হোয়াটসঅ্যাপের মেটাডেটা বোঝা সম্ভব যা এনক্রিপ্ট করা হয় না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলছে ইরান

আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫