ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ বার পঠিত

---সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকাল ৭টা থেকে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে ২০৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি।

তথ্যটি জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার।

বায়ুদূষণে আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ১৯৭। ১৮৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানেরই আরও একটি শহর করাচি। তালিকার চতুর্থ স্থানে ১৭২ স্কোর নিয়ে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হানোই।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা

আপডেট সময় : ১১:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬