ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১১ বার পঠিত

ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষ বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরবে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) একই কার্যালয়ে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। আর শ্রমিকেরা বর্ধিত বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।

এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববার (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।

মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

নিউজটি শেয়ার করুন

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে

আপডেট সময় : ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬