ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৪৪ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। এর ফলে আগের ম্যাচের মতো আজও ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

সোমবার বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। সিরিজ বাঁচানোর এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

মূলত, আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের পাচ্ছে না নিউজিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল। তারপরও প্রথম ম‍্যাচে ২৬ রানে হেরেছে মিরাজ বাহিনী।

দ্বিতীয় ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। এটি লিটন দাসের শততম ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ একাদশ:

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফ্ট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্ক ও জেডেন লেনক্স।

নিউজটি শেয়ার করুন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬