সংবাদ শিরোনাম ::
তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা
এই দেশ এই সময় ডেস্ক:
- আপডেট সময় : ০৪:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৭৬ বার পঠিত

বিসিবির বোর্ড ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
কমিটির অন্যরা হলেন– রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।














