ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ আর্জেন্টিনার হয়ে তুমি যা জিতেছ, তার প্রতি শ্রদ্ধা—মেসিকে রোনালদো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয় ১০১ ডলার ছাড়াল তেলের দাম শিশুর সঠিক বিকাশে দেশের ভবিষ্যৎ মজবুত হবে: প্রধানমন্ত্রী এএসআইয়ের বক্তব্য ভাইরাল,আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই টেসলা-মার্সিডিজ গাড়ির চেয়েও মাল্টায় শুল্ক-কর বেশি

দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১২৩ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি চার তলা ভবন ধসে পরেছে। ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক নারী প্রত্যক্ষদর্শী জানান, রবিবার ছুটির দিন হওয়ায় ধসের সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভবনের ভেতরেই ছিলেন।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। আটকে পড়া অনেকেই ভেতর থেকে ফোন করে সাহায্য চাইছেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, এনডিআরএফ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা একযোগে কাজ করছেন। কংক্রিটের ভারী স্ল্যাব সরাতে এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি ছাত্র সংগঠনও উদ্ধারকারীদের সহায়তা করছে। স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, আটকে পড়াদের দ্রুত উদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি পূর্ণাঙ্গ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা

আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬