ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

তথ্যপ্রযুক্তিতে নারী ও চতুর্থ শিল্পবিপ্লব

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯১৫ বার পঠিত

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ২৮ মার্চ ‘তথ্যপ্রযুক্তিতে নারীর অভিগম্যতা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি’ বিষয়ক প্রাক্-বাজেট আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী।

সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রুমানা আলী। উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, বেসিসের সাবেক সহসভাপতি এবং ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও ও চেয়ার ফারহানা আনোয়ারা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
প্রাক্-বাজেট সভায় বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার তৎপর। সামষ্টিক অর্থে ২০০৯ সালে জেন্ডার বাজেট শুরু হয়। ৪টি মন্ত্রণালয় নিয়ে শুরু হওয়ার পর এখন ৪৪টি মন্ত্রণালয় নিয়ে এর ক্ষেত্র বর্ধিত হয়। গত দেড় দশকে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। তবে সম্পত্তিতে নারীর সমানাধিকার থাকতে হবে। বাংলাদেশে প্রযুক্তিতে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিতে বাজেটে বরাদ্দ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তথ্যপ্রযুক্তিতে নারী ও চতুর্থ শিল্পবিপ্লব

আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩