ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

শুরু হচ্ছে ‘বিউটি কুইন বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৯৭৮ বার পঠিত

শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’। এ প্রতিযোগিতার আয়োজন করেছে নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য ও স্কাইলাইন মিডিয়া। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর এক রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্প্রতি। এতে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান লাবণ্যর প্রতিনিধি অভিনেতা, নির্মাতা, প্রযোজক হেদায়েতুল্লাহ তুর্কি।

এতে জনানো হয়, এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সুন্দরীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৬ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশী নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিন বিভাগে এই আয়োজনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বিজয়ী সেরা সুন্দরী পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট।

তাছাড়া সেরা ১০ জন পাবেন সোনার মুকুট। পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো রয়েছেই। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেশের একটি স্ব^নামধন্য টিভি চ্যানেলে প্রচার হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কাইলাইন মিডিয়ার স্বত্বাধিকারী আকাশ সাহা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ও নির্মাতা রাজু আলীম, জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, মিডিয়া ব্যক্তিত্ব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরু হচ্ছে ‘বিউটি কুইন বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪