ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

‘প্রেমিকাকে খুব ভালোবাসি’, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৩০২ বার পঠিত

মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এলেন ২৭ বছর বয়সি যুবক জয়দীপ। আর লাইভ চলাকালেই আত্মহত্যা করলেন তিনি। আসামের কাসার জেলায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

একটি মেডিকেল কোম্পানিতে কাজ করতেন জয়দীপ। তার পরিবার জানিয়েছে, লাইভ শুরু করার আগে তিনি পরিবারের সব সদস্যকে ব্লক করে দিয়েছিলেন।

আত্মহত্যা করার আগে তিনি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, মা, কাকা, কাকিমা, বোন, দাদা, ভাইঝি, জামাইবাবু সবাইকে বলছি সরি! আমি সবাইকে ভালোবাসি। কিন্তু আমার প্রেমিকাকে আমি খুব ভালোবাসি। ফেসবুক লাইভে তাকে কাঁদতেও দেখা যায়। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

জয়দীপের দাদা জানিয়েছেন, শিলচরে একটা ভাড়া বাড়িতে থাকত ভাই। আত্মহত্যার বিষয়টি জেনেই আমরা বাড়িওয়ালাকে খবর দিই। দ্রুত তারা ঘরে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। তারা দেখেন সিলিংফ্যান থেকে দেহটা ঝুলছে।

ইতোমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হবে।

এদিকে প্রেমের এই ভয়াবহ পরিণতিকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে ওই যুবকের পরিবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রেমিকাকে খুব ভালোবাসি’, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১১:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩