ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বিজয় দেখছে ইরান প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন তাড়াহুড়ো নেই যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পঠিত
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার। জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।

পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন গণমাধ্যমকে জানান, মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৪:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬