ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় নামাজ আদায় ৮০ হাজার মুসল্লির

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৩৬৯ বার পঠিত

রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদে দখলদার ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিপুলসংখ্যক মুসল্লি সেখানে সমবেত হন।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি পুলিশ সংখ্যা প্রকাশ না করে শুধু জানিয়েছে, ‘হাজার হাজার মানুষ’ নামাজ আদায় করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা আল-আকসা মসজিদে নামাজ আদায় করেছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে মুসল্লিদের আসতে বাধা দিতে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে।

তরুণদের প্রবেশ ঠেকাতে ইসরায়েলি বাহিনী ব্যাপক তল্লাশি চালায় এবং বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে। তবে আজকের জুমার নামাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় নামাজ আদায় ৮০ হাজার মুসল্লির

আপডেট সময় : ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫