ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পা পিছলে এক বৃদ্ধের মৃত্যু!

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৩৯৮ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পা পিছলে পড়ে শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শওকাত মোড়ল গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়লের ছেলে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শওকাত মোড়লের ছেলের বউ আছমা খাতুন জানান, সন্ধ্যা ছয়টার দিকে শাশুড়ীকে সঙ্গে নিয়ে তাঁর শ্বশুর শওকাত মোড়ল বাড়ির পাশের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। পথে পা পিছলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহসিন গাজীকে ওই ব্যক্তির বাড়িতে পাঠিয়েছিলেন। তিনি তাঁর বাড়িতে গিয়ে নিশ্চিত হয়েছেন, বাড়ি থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন শওকাত মোড়ল। পথিমধ্যে পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা যান। পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলেও দাবি করেন ইউপি চেয়ারম্যান।

জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন, এমন কোনো মৃত্যুর বিষয়ে তিনি এখনো কোনো তথ্য পাননি। এ বিষয়ে তাঁকে কেউ কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পা পিছলে এক বৃদ্ধের মৃত্যু!

আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪