ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ধর্মের ভিত্তিতে নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ আর্জেন্টিনার হয়ে তুমি যা জিতেছ, তার প্রতি শ্রদ্ধা—মেসিকে রোনালদো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮ বার পঠিত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি মানা না হলে টানা দুই দিন বন্ধ রাখার পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এলপি গ্যাস সমিতির দাবির মধ্যে আছে, পরিবেশকদের কমিশন বাড়ানো। কোনো কোম্পানি ইচ্ছেমতো মাসে একাধিকবার দাম বাড়াতে পারবে না। বাড়াতে হলে বিইআরসির মাধ্যমে বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা করা। ভোক্তা সংরক্ষণ অধিকারের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করতে হবে।

এর আগে ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। যদিও বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ৫০০ থেকে ৬০০ টাকা বাড়তি দিতে হচ্ছে ক্রেতাদের। এলপিজি পরিবেশকেরা বলছে, তাদের কমিশন না বাড়ালে নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারবে না। তাই প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করতে গত ৮ অক্টোবর বিইআরসিতে চিঠি দিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬