ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

সৌদিতে ৩০ রোজা আভাস, পাকিস্তানে হতে পারে ২৯ দিনের

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১০০৫ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। ওইদিন এসব অঞ্চলে থাকবে পবিত্র রমজান মাসের ২৯তম দিন।

খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। —গত ২০ মার্চ এমনই তথ্য জানিয়েছিল আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

তবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রমজান মাসটি ৩০ দিনের হলেও পাকিস্তানে মহিমান্বিত এ মাসটি ২৯ দিনের হতে পারে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগই জানিয়েছে এ তথ্য। তারা বলেছে, পাকিস্তানে ঈদ হতে পারে ৩১ মার্চ। ওই একই দিন মধ্যপ্রাচ্যেও ঈদ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের মুখপাত্র বলেছেন, ঈদুল ফিতরের চাঁদের জন্ম হবে ২৯ মার্চ রাত ৩টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্তের পর চাঁদটি আকাশে ৭০ মিনিট থাকবে।

পাকিস্তানে চাঁদের অনুসন্ধান করা হবে আগামী ৩০ মার্চ। দেশটিতে যেহেতু ২ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছিল। তাই ওইদিন থাকবে রমজানের ২৯তম দিন।

৩০ মার্চ সন্ধ্যায় যখন শাওয়ালের চাঁদের অনুসন্ধান করা হবে তখন অর্ধচন্দ্রটির বয়স থাকবে ২৭ ঘণ্টা। যার অর্থ চাঁদটি ওইদিন খালি চোখে খুব সহজে দেখা যাবে। সে হিসেবে পাকিস্তানে রোজা হবে ২৯টি। কিন্তু সৌদি আরবে হবে ৩০টি।

সূত্র: এআরওয়াই, গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে ৩০ রোজা আভাস, পাকিস্তানে হতে পারে ২৯ দিনের

আপডেট সময় : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫