ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি, ৪০ মিনিট আকাশে ঘুরে অবতরণ ইন্ডিগোর

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০০২ বার পঠিত

ভারতের তিরুপতি থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দিয়ে অবশেষে তিরুপতি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬৫৯১ তিরুপতি বিমানবন্দর থেকে হায়দ্রাবাদগামী যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর নিরাপত্তার স্বার্থে পাইলট ফ্লাইটটি আকাশে চক্কর দিতে থাকেন এবং পরে সেটি তিরুপতি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি তিরুপতির ভেঙ্কটগিরি শহর পেরিয়ে যাওয়ার পর ইউটার্ন নেয় এবং প্রায় ৪০ মিনিট ধরে আকাশে ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি তিরুপতিতে অবতরণ করে।

যাত্রীদের নিরাপত্তার জন্য পাইলটের এই সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের অন্য আরেকটি বিকল্প ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে ইন্ডিগো কর্তৃপক্ষ।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন নিয়ে তর্কাতর্কি হচ্ছে। তবে ইন্ডিগোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি, ৪০ মিনিট আকাশে ঘুরে অবতরণ ইন্ডিগোর

আপডেট সময় : ০১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫