ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে

এক হচ্ছে চীন, রাশিয়া ও ইরান?

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০০০ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাম থেকে), ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রেক্ষিতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে ইরান। তেহরান জানায়, তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে, যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব। এটি থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এতে কাজ না হয় এবং তারা (ইউরোপীয় দেশ) নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে। আমরা সে ব্যাপারে যথাসময়ে আলোচনা করব।’

ই-থ্রি নামে পরিচিত ইউরোপের তিন শক্তিধর দেশ গত বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানায়, চলতি আগস্ট মাসের শেষের দিকে কূটনৈতিক সমাধান না হলে তারা তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। এই তিন দেশই ২০১৫ সালের সেই চুক্তির স্বাক্ষরকারী, যার আওতায় ইরানের পরমাণু কর্মসূচিতে বিধিনিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক হচ্ছে চীন, রাশিয়া ও ইরান?

আপডেট সময় : ০১:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫