ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট

ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৯২০ বার পঠিত

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি, ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি বলেন, এর আগে ১২ দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা নিয়েও তেল আবিব পরাজিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসফাহান, তাবরিজ এবং হামাদান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলকার ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানোর হামলার প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি কেউ ধ্বংস করতে পারবে না।

হাতামি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দেয়। ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন, শক্তি জোগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫