ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট

বিশ্বকাপের ফাইনালে কত মিনিটের বিরতি থাকবে, পারফর্ম করবেন কারা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৩৯ বার পঠিত

ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। দর্শকদের জন্য প্রথমবারের মতো রাখা হয়েছে সুপার বোলের আদলে বিশেষ বিরতির সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে স্বাভাবিক ১৫ মিনিটের বদলে ফাইনালের বিরতি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান হবে। এতে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বার্না বয় এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এছাড়া অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল ও পিএস–২২ কোরাসও অনুষ্ঠানে পরিবেশনা করবে।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাফটাইমের বিরতি প্রায় ২০ মিনিট করার পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প হিসেবে ১৫ মিনিটের স্বাভাবিক বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এদিকে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী, ম্যাচের বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে ফিফার এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

অবশ্য এমন আয়োজন একেবারে নতুন নয়। গত বছর নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে বিরতির সময় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে খেলা শুরু হতে ২৪ মিনিট সময় লেগেছিল।

ফাইনাল ম্যাচ শুরুর আগেও থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।

এদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। বুধবার দিবাগত রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে কত মিনিটের বিরতি থাকবে, পারফর্ম করবেন কারা

আপডেট সময় : ১২:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬