ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজ প্যাকেজ ঘোষণা : সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় একাধিক বিশ্বরেকর্ড গড়ল স্পেন রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা বরিশাল যাওযার পথে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২, আহত ১২ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে কত মিনিটের বিরতি থাকবে, পারফর্ম করবেন কারা রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ বার পঠিত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও দেশের মানুষের ভালোবাসা সম্মান পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। লিওনেল মেসি, এমি মার্তিনেজদের এই অর্জন উদযাপন এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।

রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশজুড়ে উদযাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মিলে।

বার্তায় তিনি লেখেন, খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে। মিলে বলেন, শিরোপা জয় না হলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য বড় গর্বের বিষয়।

জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিন এখনো নির্ধারণ করা হয়নি। দল ফেরার সময়সূচি এবং খেলোয়াড় কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে দিন চূড়ান্ত করা হবে।

বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, খেলোয়াড় কোচিং স্টাফরা যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।

রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ফাইনালের পর হতাশা কাটিয়ে উঠতে দলের কিছুটা সময় প্রয়োজন। তবে সময়ের সঙ্গে খেলোয়াড়রা বুঝতে পারবেন, তারা দেশের জন্য কত বড় অর্জন নিয়ে ফিরছেন।

তিনি বলেন, এই দল যে মানসিকতা, লড়াইয়ের দৃঢ়তা ঐক্যের উদাহরণ তৈরি করেছে, তা আর্জেন্টিনার জন্য অত্যন্ত মূল্যবান। মিলে আরও বলেন, প্রাথমিক হতাশা কেটে গেলে খেলোয়াড় কোচিং স্টাফরা নিজেদের অর্জনের গুরুত্ব উপলব্ধি করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬