ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

বেসরকারি সেনাবাহিনী তৈরি করতে চান চেচেন নেতা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১০৫০ বার পঠিত

রাশিয়ার ওয়াগনার গ্রুপের মতো বেসরকারি সেনাবাহিনী তৈরি করতে চান চেচেন নেতা রমজান কাদিরভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ নেতা রামজান ক্যাডিরভ জানিয়েছেন, যেভাবে ওয়াগনার সেনাবাহিনী ইউক্রেন যুদ্ধে লড়াই করছে তা অভূতপূর্ব। তিনিও ভবিষ্যতে এমন সেনাবাহিনী তৈরি করতে চান।

উল্লেখ্য, ওয়াগনার সেনাবাহিনী বেসরকারি। রাশিয়ার সরকারি সেনাবাহিনীর পাশাপাশি এই বেসরকারি সেনাবাহিনীও যুদ্ধে অংশ নিয়েছে। যা নিয়ে নানা বিতর্কও হয়েছে। রাশিয়া কখনোই এই সেনাবাহিনীর যুদ্ধে অংশ নেওয়ার কথা সরাসরি স্বীকার করেনি। এবার চেচেন নেতা সরাসরি সে কথা জানিয়ে দিলেন।

তিনি বলেছেন, রাশিয়ার সরকারি সেনাবাহিনী লড়াইয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। কিন্তু ওয়াগনার গ্রুপ যেভাবে লড়াই করছে, তা দেখার মতো। ভবিষ্যতে তিনিও এমন সেনাবাহিনী তৈরি করতে চান।

এই চেচেন নেতা জানিয়েছেন, দেশের প্রতি তার কর্তব্য শেষ হলেই নতুন সেনাবাহিনী তৈরির কাজে তিনি মন দেবেন।

রাশিয়ার সমর্থনে চেচনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান এই নেতা। ভবিষ্যতে নিজের পদ থেকে সরে তবেই তিনি এমন বেসরকারি সেনাবাহিনী গড়ে তুলবেন বলে জানিয়েছেন রামজান।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেসরকারি সেনাবাহিনী তৈরি করতে চান চেচেন নেতা

আপডেট সময় : ১২:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩