ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

ফিলিস্তিনি সাংবাদিকদের ‘টার্গেটেড কিলিং’–এর প্রতিবাদে দৃকের সংহতি প্রকাশ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৫৫৯ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় গণহত্যার সংবাদ থেকে বিশ্বকে অন্ধকারে রাখতে ইসরায়েল নিশানা করে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১৯১ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সাংবাদিকদের এই টার্গেটেড কিলিংয়ের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গাজা হলোকাস্ট: কিলিং দ্য ট্রুথটেলারস’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীতে দৃক পরিবারের সদস্য, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফিলিস্তিন মুক্তির সংগ্রামে শহীদ সাংবাদিকদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন উপস্থিত সাধারণ মানুষ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪ উপলক্ষে গত ৫ মে একই শিরোনামে পান্থপথের দৃকপাঠ ভবনে ৭ দিনব্যাপী একটি প্রদর্শনী ও একটি প্যানেল আলোচনার আয়োজন করেছিল দৃক।

আজকের সংহতি প্রকাশের প্রদর্শনীটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার অঙ্গীকারের অংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনি সাংবাদিকদের ‘টার্গেটেড কিলিং’–এর প্রতিবাদে দৃকের সংহতি প্রকাশ

আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪