ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

বৃষ্টির কারণে খেলা বন্ধ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৩৮ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টির শুরু হওয়ায় খেলা আপাতত বন্ধ আছে। এ সময় বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। লিটন ১৩ বলে ২৫, হৃদয় ৫ বলে ২ রানে ব্যাট করছিলেন।

বাংলাদেশ যদি আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।

২০ ওভারের ক্রিকেটে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে।

আজ শনিবার মিরপুরের শের–ই–বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

ব্যাটিং নামা বাংলাদেশ ইনিংসে নিজের করা প্রথম বলেই উইকেট পেলেন জেইডেন লেনক্স। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ সাহান ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে। ১১ বলে ১৬ রান করেন তিনি।

আরেক ওপেনার তানজিদ হাসান ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন। পরের বলেই আউট হয়েছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেনও। নাথান স্মিথের ফুল লেংথ ডেলিভারিটি ভেতরে সুইং করে ঢুকেছিল। তানজিদ হাসান আড়াআড়ি ব্যাটে বড় শট খেলার চেষ্টা করে বোল্ড হয়েছেন।

এর পর পারভেজ ফিরেছেন দুর্দান্ত এক ডেলিভারিতে। শরীরের দিকে ধেয়ে আসা এক বাউন্সারে কিছুটা ভড়কে গিয়েছিলেন পারভেজ। সেটিকে আপার কাট করে থার্ড ম্যানের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক হয়নি। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ইশ সোধি সহজ ক্যাচ নিয়েছেন।

সিরিজের প্রথম টি–টোয়েন্টি জিতে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি–টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তার জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টির কারণে খেলা বন্ধ

আপডেট সময় : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬