ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট

বরিশাল যাওযার পথে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৬৫ বার পঠিত

বরিশাল যাওযার পথে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান

বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হন।

এদিন তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের কাজ করা উচিত।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম।

এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

বরিশাল যাওযার পথে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬